1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

উল্লাপাড়ায় নারী শ্রমিক দ্বারা গ্রামীন সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ সময় দর্শন

উল্লাপাড়া(প্রতিনিধি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় গ্রামীন সড়ক সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। সকালে উপজেলার জগজীবনপুর গ্রামে এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন ১৪০ নারী শ্রমিকের উপস্থিতিতে ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করনে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় ধামাইকান্দি বাজার থেকে সলঙ্গা বড়গোজা সেতু পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা ওই প্রকল্পে নারী শ্রমিকরা সড়ক সংস্কার কাজে নিয়োজিত থাকবেন। এরা সড়ক সংস্কার, দু’পাশের আগাছা পরিস্কার ও খানাখন্দ ভরাট করবেন। নারী শ্রমিকরা উদ্বোধনী দিনে সড়কের প্রায় ৫’শ মিটার অংশ সংস্কার সম্পন্ন করেছেন। উপজেলা প্রকৌশলী জানান, চলতি মাসের মধ্যেই নারী শ্রমিকদের দিয়ে উল­াপাড়ার অতি গুরুত্বপূর্ণ গ্রামীন সড়কের সংস্কার কাজ শেষ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host