1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো ইজতেমার ১ম পাঠ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ সময় দর্শন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ-এর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এদিন যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন খোদাপ্রেমী এসব মানুষ। আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন মোনাজাতের মানুষগুলো। এছাড়াও সবাই সবার মনের আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইসতেমায় অংশ নেওয়া তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

প্রসঙ্গত, বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজি ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয় বিশ্ব ইজতেমার।

বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতকে কেন্দ্র প্রতি বছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভীড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে উঠে পুরো টঙ্গী এলাকা। অনেকে আগের রাত থেকেই ময়দানের আশপাশে অবস্থান নেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host