1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করতে হবে-ডাঃ শফিকুর রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৮ সময় দর্শন

জামায়াতের আমীর ড.শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের যারা মানুষ খুন করেছে তাদের বিচার হতে হবে। গুম খুনের অপরাধীদের অবশ্যই বিচার হবে। অগ্রাধিকার দিয়ে এই বিচার করতে হবে।

শনিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জে জামায়াত ইসলামির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে ধোঁকাবাজির দেখে মানুষ আজ ক্লান্ত। ধোঁকাবাজির রাজনীতি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। আওয়ামী লীগ গত ১৫ বছর আমাদের সাথে যা করেছে আজ তাদের সাথে তা হচ্ছে। বিনা ভিসায় দেশ ছাড়তে হয়েছে। আওয়ামী লীগ আমাদের হাটু কাটতে গিয়ে নিজেদের হাটু দুই টুকরো করে ফেলেছে। আমীর বলেন, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করতে হবে। এবং তা অগ্রাধিকার ভিত্তিতে তা করতে হবে। দেশে মামলা বানিজ্য হচ্ছে। নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে। আর কেউ মামলা বানিজ্য করবে না। নিরিহ মানুষকে হয়রানি করবেন না।

শফিকুর রহমান আরও বলেন, শিক্ষা কাঠামো এমন ভাবে করা হবে যেখানে সার্টিফিকেট ও কাজ একসাথে পাবে শিক্ষার্থীরা। জামায়াতের কর্মীর চাঁদাবাজি লুট করছে না। কারণ তার জানেন এটা হারাম। সবাই শান্ত থাকুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন।

সুনামগঞ্জ জেলা জামায়াতে আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির,  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান। কর্মী সম্মেলনে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন। লোকে লোকারন্য হয় বালুর মাঠ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host