1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৫ আগস্ট নির্বাচন চান বিএনপি নেতা সালাহউদ্দিন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন যে দিন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এই দিনটাকে স্মরণ করে রাখতে ৫ আগস্ট নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই ‘গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্য আছি। তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। তাই আমরা বলছি, নির্বাচন করার জন্য নির্বাচনি আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব হয়, তাহলে কেন বিলম্ভ হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে; এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেনি। আমি আশা করবো দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে।

আলোচনা সভায় বিজেএ-এর সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নরুল হক নূর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাসির জামাল।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host