1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

চাটমোহরে মাদকবিরোধী প্রীতি ফুটবল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ সময় দর্শন

খেলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল,নেশা ছেড়ে কলম ধর,মাদকমুক্ত সমাজ গড়’ এই শ্লোগান নিয়ে মাদকবিরোধি সচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধি প্রীতি ফুটবল খেলা।

চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় একাদশ ও পাকপাড়া আলিম মাদ্রাসা একাদশ। খেলায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে পাকপাড়া আলিম মাদ্রাসাকে পরাজিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,অধ্যক্ষ আঃ রউফ,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী,বিএনপি নেতা আবু হানিফ,সোহেল রানা,ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host