1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সাঁথিয়ায় সড়কে প্রাণ গেল শিশু সাদিবের

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিব নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় অটোরিকশার যাত্রী সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি হওয়ায় অটোরিকশার চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে মাহতাব উদ্দিনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের কাছে সাদিব সড়ক পার হওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদিবকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ছয়জন যাত্রী আহত হন।

নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল কিন্ত পালন করা হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র : প্রতিদিনের বাংলাদেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host