1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ সময় দর্শন

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। এ জন্য চিকিৎসা বিজ্ঞানের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়াতে অন্তর্র্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উপদেষ্টা বলেন, ভর্তির আসন বৃদ্ধির চেয়ে কোয়ালিটিপুর্ণ শিক্ষার পরিবেশ বেশি প্রয়োজন। প্রফেসর ও ভালো শিক্ষক দরকার। তাহলে ভালো চিকিৎসক পাওয়া যাবে। বর্তমান সরকার এসব বিষয় নিয়ে কাজ করছে।

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। মেধানুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য মেধার ক্রমানুসারে ডাকা হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host