1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার রাইসা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়িয়া রেললাইন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের সড়কের ধারে প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলছিল রাইসা। খেলা শেষে রাইসাকে রেখে অন্য শিশুরা বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তার মা সেখানে গিয়ে দেখেন রাইসা নেই। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের রেললাইনের পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host