1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

সর্বকালের সেরা নির্বাচন করতে চায় সরকার: ড. মুহাম্মদ ইউনূস

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১২০ সময় দর্শন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বকালের সেরা ও ঐতিহাসিক করতে চায় সরকার। রোববার সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সাথে তেজগাঁও কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সাক্ষাতে আসলে এ কথা জানান তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তার দেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। এ সময় আগামী নির্বাচন নিয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা এটিকে একটি একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’

বৈঠকে নরওয়ে বাংলাদেশকে তাদের পণ্যসমূহের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনর প্রথম বিদেশি প্রকল্প যা বছরের পর বছর ধরে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে পাঠানো নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার শক্তিশালী সমর্থনের কথা বলা হয়েছে। হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী আপনার (ড. ইউনূস) প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার চালানো এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী প্রশংসা প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত গুলব্রানসেন জানান, নরওয়ে বাংলাদেশের সাথে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ শক্তি রূপান্তর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সঙ্কট সমাধানে নরওয়ের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘শান্তি রক্ষার ক্ষেত্রে নরওয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই রোহিঙ্গা সঙ্কট সমাধানে আপনাদের সাহায্য দরকার।’

রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন জানান, নরওয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণের বিষয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ঢাকায় নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুড জানান, জাতিসংঘের ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকার সম্পর্কিত প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশকে নরওয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানায়। যেখানে নেতৃত্ব দিচ্ছে নরওয়ে।

 

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host