1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী : সিএ প্রেস উইং

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।বৃহস্পতিবার এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়ে যাবে।

শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। এটা দেখাতে যে, ১ জানুয়ারি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, তবে তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।

তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’

প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host