1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বইমেলা শুরু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ৩ দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব যৌথভাবে এই মেলার আয়োজন করে।

বইমেলার আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক  সাইফুদ্দীন আহমদ, আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ এবং সহকারী প্রক্টর  ড. মুহা. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

জ্ঞান চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মেলার আয়োজকরা জানিয়েছেন, বইমেলায় ২৩টি প্রকাশনা সংস্থার স্টল স্থান পেয়েছে। ১১ জানুয়ারি এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host