1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে লোকোমাস্টারসহ আহত ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌর এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টারসহ ৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ভুয়াপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেনটি সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে লোকোমাস্টারের অংশ ভেঙে যায়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। রেলক্রসিংয়ে কেউ দায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় প্রায় ৫ ঘণ্টা ভুঞাপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে রেলযোগাযোগ বন্ধ থাকে। ট্রেনের লোকোমাস্টার সামছুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসে। পথিমধ্যে তালুকদার বাড়ি রেলক্রসিং পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।৫ ঘণ্টা পর ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বলেন, বুধবার সকাল থেকে সরিষাবাড়ী লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিন জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host