1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ সময় দর্শন

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি.। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host