1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে:মহাপরিচালক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

আনসার-ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রোববার সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখতে পাবে।

ভিডিপি মহাপরিচালক বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।

মেজর জেনারেল আবদুল মোতালেব  আরও যোগ করে বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কমর্চারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host