1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে ফেরানোর দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি আজ এই দাবি জানান। এসময় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। তাই এসবের সাথে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। সেই সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়েরকৃত এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host