1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

‘শেখ হাসিনা আলেম-ওলামাদের হামলা, মামলা, নির্যাতনে হত্যা করেছে’

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ সময় দর্শন

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থেকে সহযোগিতা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেড (ক্ষমতায় থাকতে ঝুঁকিপূর্ণ মনে করেছেন) মনে করেছে তাদেরই নানা উপাধি, তকমা দিয়ে ব্লেইম গেম খেলায় মেতে উঠেছিল। এই গেমে অনেক নিরপরাধ মানুষকে জীবন বলি দিতে হয়েছে। এমনকি শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেড মনে করে তাদের হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক ব্যক্তি ও সংগঠন ছিল যাদের খুনি শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে একটা কথায় বলতে চাই, আপনারাসহ অনেককেই খুনি শেখ হাসিনা যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।

তিনি আরও বলেন, কেউ কোনো দিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশে শুধু সময়ের ব্যাপার। আমাদের জায়গা থেকে সবসময় স্পষ্টভাবে কথা বলতে চাই।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host