1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ সময় দর্শন

শেরপুরে আজ দুপুরে যাত্রীবাহীবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহত একজনকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ রোববার দুপুর বারোটায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর মেয়ে অনার্সের ছাত্রী মাইসা তাসনিম মিম, তার ভাই অনার্স পাস কামরুজ্জামান, যাত্রী সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৭৫) ও তার স্ত্রী এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৫) নিহত অন্য এক জানের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রৌমারি হতে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় ময়মনসিংহ হতে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে আশংকাজনক আরও একজন স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, যান চলাচলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে।এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বাসস’কে জানান, যাত্রীবাহীবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে নিহত ৬ জনের লাশ উদ্ধার করেময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host