1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতের আমির: কবর জিয়ারত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারকে শান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)  ) বিকেলে শহীদ আব্দুল্লার বাড়ি বেনাপোল পোর্ট থানার পৌরসভার বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত তিনি। এ সময় তিনি আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন।

এর আগে তিনি যশোর টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জামায়াতের আমির বলেন, আব্দুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কি না আমি জানি না। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি, সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করবেন।’

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সবাই ন্যায়বিচার পাবেন।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় এসব পরিবারের পাশে পাশে থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমির গোলাম রসুল, শার্শা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host