1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :

মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ সময় দর্শন

নেত্রকোনার মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় ইয়াসিন (২০) নামের ছেলের হাতে এলাই মিয়া (৬৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এলাই মিয়ার সঙ্গে তার ছেলে ইয়াসিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন বঁটি দিয়ে এলাই মিয়ার ঘাড়ের পেছনের দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

ইয়াসিন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ইয়াসিনের হাতে এ ঘটনা ঘটেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host