1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থন চান জামায়াত আমির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ সময় দর্শন

শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য   জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বললেন, ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায়, যেখানে ধনী-গরিবের ভারসাম্য থাকবে। রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।

জামায়েত আমির আরও যোগ করে বলেন, গত ১৬ বছরে এদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। শিক্ষার পরিবর্তন দিয়েই এদেশ গড়ে তোলা হবে। তরুণরা সার্টিফিকেটের সঙ্গে চাকরি নিয়ে বের হবেন এবং ওই জেনারেশনের হাতেই তুলে দেয়া হবে দেশ।

আওয়ামী লীগের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও দেশে চলেছে হাহাকার। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। মানুষ আগুন দিয়ে পেট ভরছে।

তিনি আরও বলেন, মানুষ কল্পনাও করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিবাদী রেজিম শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা দেখিয়ে দিয়েছে।

জামায়েত আমির বলেন, স্বৈরাচার চলে গেলেও চাঁদাবাজ, দখলদার ও জুলুমমুক্ত হয়নি দেশ। শহীদদের রক্তের প্রতি বেঈমানি করা যাবে না। চাঁদাবাজ-দখলদার হওয়া যাবে না। এটা যারা করবেন তারা ঘৃণিত হবেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host