1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

সমলয় পদ্ধতিতে ধান চাষে স্বপ্ন দেখছেন কৃষক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ সময় দর্শন

নাটোরের সিংড়ায় সমলয় চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপনে ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র। ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন ও কম খরচে অধিক ফসল ঘরে তোলার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই চাষাবাদ শুরু হয়েছে। ফলে কৃষিতে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক।

বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বালুভরা ও নিংগইন বিলে এই আধুনিক যন্ত্রের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ।

সূত্রে জানা গেছে, এই বিলে সমলয় পদ্ধতিতে ৫০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল ব্রি-ধান ৯২ জাতের ধান রোপন করা হচ্ছে। ইতিমধ্যে সাড়ে চার হাজার ট্রে-তে বীজতলা তৈরি করা হয়েছে। আর প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপন না করে প্লাস্টিকের ট্রে-তে ধানের বীজ তৈরিতে মাত্র ২২ দিনে চারা মাঠে লাগানোর উপযোগী হয়েছে। ফলে কম খরচে বেশি ফলনের আশার করছেন কৃষক।

স্থানীয় কৃষক আলহাজ¦ দুলাল বলেন, এই পদ্ধতিতে অল্প জমিতে চাষাবাদ করে কম খরচে বেশী ফলন ও ফসলের রোগ বালাইও কম হয়। কৃষকরা লাভবান হওয়ায় এই পদ্ধতিতে ঝুঁকছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদের সুবিধা এক সঙ্গে চারা রোপনের ফলে এক সঙ্গে ধান কেটে ঘরে তোলার উপযোগী হয়। কৃষক উপকৃত হয় বলেই এই চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকের সময় রোধ ও কম খরচে ফলন বৃদ্ধি ও কৃষিতে যান্ত্রিকীকরণ নিশ্চিত করণ। চারা তৈরি ও রোপনের পরও সরকারি মূল্যে ফ্রি তে সার দেয়া হবে। এরপর কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমেও ফ্রি তে ধান কেটে দেয়া হবে। এখানের কৃষকের সকল প্রকার সুবিধা রয়েছে।

এফএন্এস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host