1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

লৌহজংয়ে জামে মসজিদের উদ্বোধন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ সময় দর্শন

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ আলী খান জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ আলী খানের নাম করণে জুম্মার নামাজ ও দোয়া মাহফিলের  মাধ্যমে  মসজিদটি উদ্বোধন করা হয়।

মসজিদটির জমিদাতা দরবেশ আলী খানের স্ত্রী। দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নানের তত্ত্বাবধানে মসজিদের ভবনটি নির্মিত হয়। প্রয়াত দরবেশ আলী খান ও তার পুত্র নুর মোহাম্মদ খান দীর্ঘ সময় কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত এলাকার জনসাধারণের সেবা করে গেছেন। তারই ধারাবাহিকতায় প্রয়াত দরবেশ আলী খানের কর্ম স্মৃতিকে ধরে রেখে জনসেবায় অংশ নিতে এই ধর্মীয় স্হাপনা নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. মোজাম্মেল হক, দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নান, সরকারী হরগঙ্গা কলেজের এসোসিয়েট প্রোফেসর ফারুক আহাম্মেদ, সাংবাদিক নাসির খান, মো. রয়েল বেপারী,  তৌফিক হোসেন বুলেট ও মো. উল্লাস। মসজিদ উদ্বোধনের সময় জুম্মার নামাজ ও দোয়া মাহফিলে প্রায় সাত থেকে আট শত  মুসল্লি অংশ গ্রহণ করেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host