1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

দেশ ও জাতির স্বার্থে অন্তর্র্বতী সরকারের পাশে থাকতে হবে: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাদের উচিত একটি অবাধ নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন আয়োজন করা। সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা সময় ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। এ সরকারকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অন্তর্র্বতী সরকারের পাশে থাকতে হবে।

অন্তর্র্বতী সরকার ব্যর্থ হলে জাতির কপালে মহাদুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এর পেছনে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও রক্ত দিয়েছে। বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। তাদের নির্মমতা থেকে শ্রমিক সমাজও মুক্তি পায়নি। ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারশনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেন সিলেট মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সহ-সভাপতি মিয়া মো: রাসেল, এস এম মনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) রহিমুন্নেছা, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক মো: সোহেল আহমদ হাওলাদার ও কোষাধ্যক্ষ আব্দুল জলিল।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host