1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ সময় দর্শন

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে শিপন (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ বাসযাত্রী।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক শিপন রাজাপুর এলাকার ওয়াজ আলি ছেলে। মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ১০ যাত্রী আহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই মাধপুর হাইওয়ে পুলিশ ও সদর থানাপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host