1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ সময় দর্শন

সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেন, এরইমধ্যে এই ভাতা দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের দুইধাপে মহার্ঘ ভাতা দেয়া হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হবে। নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সময়োপযোগী। পেনশন ভোগীরাও এই সুযোগ পাবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে এটি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে দেয়া বিশেষ ভাতাকে মহার্ঘ ভাতা বলে। এই ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের সাথে আলাদা আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে এই ভাতা দেয়া হয়ে থাকে। মূল বেতন, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতার ওপর মহার্ঘ ভাতার কোনো প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host