1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় সাবেক কাউন্সিলর সুলতান কারাগারে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশ পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়ার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর সুলতান কিশোরগঞ্জের আদালতে দায়ের করা একটি প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, আসামি সুলতানকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host