1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আইএমএফ ঋণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

মমতা ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে কট্টরপন্থি হিন্দুত্ববাদ: রিজভী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসকগোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

রিজভী বক্তব্যেই আরও যোগ করে বলেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব।

তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভারতের মিডিয়া খেয়ে না-খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া একেক সময় একেক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার লুটের ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তা-ও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী করোনার চেয়ে বড় আঘাত করেছে বলে এই নেতার অভিযোগ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host