1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ সময় দর্শন

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির মসজিদে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে।

সংবাদটি নিশ্চিত করে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে, সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন ইতামার বেন গভির।

তবে ইসরাইলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন।

হাদেস-তা’আলের নেতা আহমেদ তিবি এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বললেন, ‘বেন গভির ঘৃনা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘দাঙ্গাবাজ’ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’

লেবার পার্টির গিলাদ কারিভও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বেন গভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গভির থামবে না।’

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host