1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার

৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ আদালতের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ট্রাইব্যুনালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিগত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

আজ শুনানি শেষে প্রসিকিউটর জি এম এইচ তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, “গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সাথে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এ সিদ্ধান্তের পেছনে মূল হোতা ছিলেন আমু।”

তিনি বলেন, “এছাড়া, বিগত সরকারের এমপি এডভোকেট কামরুল ইসলাম তার নিজস্ব সংসদীয় আসন থেকে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করান এবং এতে আহত ও নিহত হয় অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।”

এর আগে নভেম্বরের ৬ তারিখ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হন আমু এবং ১৮ তারিখ উত্তরা থেকে গ্রেফতার করা হয় কামরুলকে।

বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন আমু ও কামরুল।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host