1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত বিজয় সম্ভব না: অধ্যাপক মুজিবুর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ সময় দর্শন

যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না এমনটি মন্তব্য করেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমনটি জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন করছে। কোরআন হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্র্বতী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিনত হয়েছে।এ সময় আওয়ামী লীগের ভুলের জন্য তাদের তওবা করারও আহ্বান জানান জামায়াত নেতা।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host