1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

আ.লীগের নির্বাচন ঠিক করবে জনগণ: মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আওয়ামী লীগ রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জনতার আন্দোলন ও গণ–অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে। বর্তমান অন্তর্র্বতী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে। যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই—এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি।

তিনি বলেন, যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতস্যাঁতে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাকে সহসাই চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host