1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায়মোটরসাইকেলের গতিরোধ করে এক ব্যবসায়ীর নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার রাতে ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম মিলন হোসেন। তিনি পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকার ইলেকট্রনিক্স ও বিকাশ ব্যবসায়ী।তার বাড়ি উপজেলার পাটুলীপাড়া সরকার পাড়ায়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জানা গেছে , মঙ্গলবার রাত ১০ টার দিকে ব্যবসায়ী মিলন দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পথে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড়ে এসে পৌঁছালে মুখ বাঁধা দু’জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে রাখা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকাসহ ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ছিনতাই হওয়া বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার ও নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা একাউন্ট দু’টি থেকে যেন টাকা তুলতে না পারে, সেজন্য ঘটনার পর পরই একাউন্ট দু’টি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।ছিনতাইকারীদের ধরতে ও টাকাসহ মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host