1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভাঙ্গুড়ায় প্রজন্ম-২৪ পরিবারের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সভা ও বৃক্ষরোপণ

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৫৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সামাজিক সম্প্রীতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর)বিকেলে  উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড়  গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।”প্রজন্ম-২৪ পরিবার” নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন এর আয়োজন করে।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আব্দুল মোত্তালেবের পরিচালনায়  সামাজিক সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন,পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, পুকুরপাড় উদয় সংঘের সভাপতি আব্দুস সালাম ফকির ও প্রজন্ম২৪ পরিবারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন।

এসময় পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ শেষে সন্ধ্যায় ইউনিয়নের দোহারীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সম্প্রীতি এবং এলাকার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন,সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক জিয়াউল হক জিয়া,উপদেষ্টা মন্ডলী সদস্য আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমেদ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ,শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

সংগঠনের সমন্বয়ক ক্যাপ্টেন মো. রাশিদুল ইসলাম রাসেল বলেন, প্রজন্ম ২৪ পরিবার বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি সামাজিক সংগঠন। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রেখে অবহেলিত এই অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host