1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাবেক এমপি পুত্র রাসেল-শাকিলের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩৯ সময় দর্শন

পাবনা-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেনের দুই পুত্র গোলাম হাসনাইন রাসেল ও ইবনুল হাসান শাকিলের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত রাসেল ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর শাকিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ১৭ সেপ্টেম্বর পাবনার আমলী আদালতে মামলাটি করেন ভাঙ্গুড়া পৌরশহরের ভদ্রপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুজ্জামান মিঠু। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া এই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।আজ শুক্রবার দুপুরে মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন সোহেল মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ৫ মে বিকেল ৪ টার দিকে এমপি পুত্র রাসেল-শাকিল ও আওয়ামী লীগ নেতা আরিফসহ ৭-৮ জন অজ্ঞাত পরিচয় লোক ব্যবসায়ী মিঠুকে অস্ত্রের মুখে পৌরশহরের বড়াল বেইলিব্রীজের পূর্ব পাড় থেকে অপহরণ করে। পরে অভিযুক্তরা আরিফের বাড়ির একটি নির্জন কক্ষে তাকে আটকে রেখে নির্যাতন চালায়।এসময় মুক্তিপণ হিসেবে ব্যবসায়ী মিঠুর কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন তারা। পরে ১২ লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পান তিনি। এঘটনায় কোন মামলা দায়ের করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশেরও হুমকি দেন সেসময়।

মামলার বাদী আনিছুজ্জামান মিঠু জানান, এমপি পুত্রদের কাছ থেকে প্রাণনাশের হুমকি থাকায় এতোদিন তিনি আইনের আশ্রয় নিতে পারেননি।তাই গত ১৭ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে পাবনার বিজ্ঞ আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি।আইনজীবী সাখাওয়াত হোসেন সোহেল বলেন, ব্যবসায়ী মিঠু অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে আদালতে একটি মামলার আবেদন করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।এ বিষয়ে পিবিআইয়ের এসআই তুহিন বলেন, আদালত থেকে এই মামলার কোন নথি তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host