1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পাবনায় বাসের ধাক্কায় ২অটোরিকশা যাত্রী নিহত, আহত ৭

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ সময় দর্শন

পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকাশার চালকসহ আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়েছে।রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।আহতরা হলেন, গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম,  ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আবদুল আজিজ।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দুর্ঘটনার হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ব্যাটারীচালিত একটি অটোরিকজশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে সাহাপুর নামক স্থানে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়া সাব্বির পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়।এ সময় অটোরিকশার সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে শিমুল ও সফর নামের দুইজন মারা যান। আহতদের মধ্যে চারজনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। দূর্ঘটনা কবলিত অটোরিকশা পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host