1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৮ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:

ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে প্রতিবেশি দেশ ভারত। এতে করে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশংকা দেখা দিয়েছে। তাই আসন্ন বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় জরুরী সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, মৎস্য কর্মকর্তা নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারি মাওলানা আলী আজগর, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম,পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন,’বন্যার আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার নিম্নাঞ্চল খানমরিচ ও দিলপাশার ইউনিয়ন এবং অষ্টমনিষা ইউনিয়নের কয়েকটি গ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় পর্যাপ্ত নৌকা জোগাড় করে রাখতে ইউপি চেয়ারম্যানদের বলা হয়। এছাড়া উপজেলার ১২ টি আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত ওষুধ ও খাবার স্যালাইন প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host