1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

প্রশংসনীয় উদ্যোগ- ভাঙ্গুড়ায় তাপদাহে পিপাসার্ত মানুষকে আনসার কমান্ডারের পানীয় সেবা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
তীব্র গরমে স্বস্তি এনে দিতে পাবনার ভাঙ্গৃড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওযাত হোসেনের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।


শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদর শরৎনগর হাটে আগত ক্রেতা সাধারণ, দিনমজুর, ভ্যানচালক,নারী ও শিশু – এমন পাঁচ শতাধিক পিপাসার্ত মানুষকে তিনি পানীয় প্রদান করেন। তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে ক্লান্ত পথচারীরা আনসার কমান্ডার সাখাওয়াত হোসেনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


শরৎনগর হাটে আগত কলকতি গ্রামের আব্দুস ছাত্তার ও মেন্দা গ্রামের ভ্যান চালক সালাম মিয়া বলেন,গরমে খুবই ক্লান্ত ও পিপাসার্ত অবস্থায় আনসার কমান্ডারের বিনামুল্যে পানীয় সেবায় তারা মুগ্ধ হয়েছেন। তারা সাখাওয়াত হোসেনের এই উদ্যোগের প্রশংসাও করেন।
আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন বলেন,‘স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধ’র ডাকে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন। আমি তার সন্তান হিসাবে প্রচন্ড খরতাপে ক্লান্ত ও পিপাসার্ত পথিককে পানীয় সেবা প্রদানের সামন্য চেষ্টা করেছি মাত্র”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host