1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল নিক্ষেপ, গ্লাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
  • আপডেটের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই এলাকায় অবরোধের সমর্থনে এলাকায় কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী লোকোসেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host