1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু,নারীসহ অসুস্থ ১১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২০৬ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মৃত ব্যক্তির নাম শাকিল হোসেন (১৯),পিতা মৃত শহিদ আলী ও রমিজ উদ্দিন(৩০),পিতা মনির হোসেন। তারা উভয়েই পাশ্ববর্ত চাটমোহর উপজেলার ছাইকোলো গ্রামের বাসিন্দা। অসুস্থদের মধ্যে রফিকুল ইসলাম,শিল্পী খাতুন,কদভানু খাতুন,শের মাহমুদ,সোহেল রানা ও পলাশ হোসেন সবাই ছাইকোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ মে) বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান ইরি-বোরো প্রকল্প এলাকায়। মৃত ও অসুস্থ ব্যক্তিরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের সাথে কয়েকজন নারী শ্রমিক রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকালে শ্রমিকেরা মাঠে ধান কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টির শুরু হলে শ্রমিকেরা বোরো প্রকল্পের একটি স্কীমের ছাপরা ঘরে আশ্রয় নেন। তখনই কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। একটি বজ্র ঐ ঘরের উপর পতিত হলে ঘটনা স্থলে দুজন শ্রমিক মারা যান। বাকিরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাঙ্গুড়া স্বাস্থ্য প্রকল্পের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ বলেন বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন।
দিলপাশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এসব শ্রমিকদের বেশির ভাগই দরিদ্র ও কাজের জন্য অন্য এলাকা থেকে এসেছিল।
এছাড়া মঙ্গলবার বজ্রপাতের পৃথক দু’টি ঘটনায় উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয় ও আল্লাহবাদ দাখিল মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে একই স্বাস্থ প্রকল্পে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানায়।।

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): বজ্রপাতে অসুস্থ ব্যক্তিরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি তোলা হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host