1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

কাবা শরিফ খুলে দেয়ার সিদ্ধান্ত সৌদি আরবের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২২ সময় দর্শন

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মহানবীর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী ধীরে ধীরে চার ধাপে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ধাপে ৪ অক্টোবর হতে শুধু সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত দেশটির নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালে কাবা শরিফের মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরা পালন করতে পারবেন।

এমন ব্যক্তিরা দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর হতে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ হারে (দৈনিক প্রায় ১৫ হাজার উমরাকারী ও ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাত করতে পারবেন।

তৃতীয় ধাপে ১ নভেম্বর হতে সৌদির অভ্যন্তরের ও বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে শত ভাগ (দৈনিক প্রায় ২০ হাজার উমরাকারী ও ৬০ হাজার নামাজ আদায়কারী) উপস্থিতিতে মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাত করতে পারবেন।

এ সময়ে বিদেশি ওমরাকারীরা সৌদি আরবে আসতে পারবেন। তবে অবস্থা বুঝে কোন কোন দেশের ওমরাকারীরা আসত পারবেন তা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

চতুর্থ ধাপে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সবাই স্বাভাবিক সময়ের মতো মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যেতে পারবেন।

ওমরা পালন ও মহানবীর রওজা মোবারক জিয়ারতের কার্যক্রমগুলো সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host