1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ সময় দর্শন

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও পাবনার ভাঙ্গুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮সেপ্টেম্বর) ভাঙ্গুড়া পৌর সভার বাছের মেমোরিয়াল একাডেমী ও মিনা নজরুল কোচিং সেন্টারে ক্লাস নিতে দেখা যায়। প্রতিষ্ঠানের গেটের বাইরে থেকে দরজা বন্ধ। ভিতরের শ্রেণী কক্ষগুলোতে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।

কোচিং সেন্টার মালিকরা বলছেন, উপজেলা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় তারা কোচিং কার্যক্রম চালাচ্ছেন। তবে প্রশাসন বলছেন, নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন অনেকেই।

সরকারি নির্দেশে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভাঙ্গুড়ার বাছের মেমোরিয়াল একাডেমীর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান খোলা রেখেই কার্যক্রম চাচ্ছিলেন। রোববার দুপুরে সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে কিছুক্ষণ পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিতে বলেন। পরবর্তীতে শিক্ষা অফিসার ওই প্রধান শিক্ষককে উপজেলা প্রশাসনের সাথে দেখা করতেও বলেন।

এ বিষয়ে বাছের মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে স্কুল বন্ধ রাখার বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো নির্দেশনাও আমরা পাইনি। তাই প্রতিষ্ঠান খোলা রেখেছি।

তবে মিনা নজরুল স্কুলের প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোনের লাইন কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন,সেখানে কোচিং ক্লাস চলছে জানতে পেরে আমি বাছের মেমোরিয়ালে গিয়েছিলাম এবং ক্লাস বন্ধ করতে বলেছি। পূর্বে কেন সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের চিঠি দেওয়া হয়নি এমন প্রশ্নের তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host