1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৪১১ সময় দর্শন
ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের উদ্বোধন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
মহামারি করোনা (কোভিড-১৯) ছোবল থেকে রক্ষা করতে অক্সিজেন সেবা নিশ্চিত করণের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছা. হালিমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ও সাবাদিক বৃন্দ।

জানা গেছে, কোভিড-১৯ মোকাবেলায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছন্ন অক্সিজেন সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে প্রায় ২৭ লাখ টাকা ব্যায়ে এই কার্য্যক্রমের নির্মাণ করা হবে।

এর মধ্যে রয়েছে মেনি ফেল্ড মেশিন ২টি, অক্সিজেন আউটলেট বেড ২০টি, অক্সিজেন ফ্লো মিটার বেড ২০টি, এ্যালার্মিং সিস্টেম মেশিন ১ টি, সিলিংন্ডার ১২টি, হাইফ্লোন্যাজাল ক্যানোলা ২টি ও মনিটর ১টি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host