1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় এক’শ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০০লিটার চোলাইমদ, রেজিষ্টারখাতা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো ওই গ্রামের মৃত শচীন্দ্র নাথ শীলের ছেলে শ্রী রতন কুমার শীল (৫৬) ও তার ছেলে হীরা কুমার শীল (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২ পাবনা র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) কিশোর রায় এর নেতৃত্বে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ লিটার চোলাইমদ, ২টি রেজিষ্টার খাতা এবং নগদ ১৫,৩৭০ (পনের হাজার তিনশত সত্তর) টাকা উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে মজুদের অতিরিক্ত নিজ হেফাজতে রেখে অনঅনুমোদিত ব্যক্তিদের নিকট নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host