1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ঈশ্বরদীতে অপহরণের ৩ দিন পর যুবকের ১০ টুকরো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে অপহরণের তিন দিন পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবী করা অপহৃত যুবকের ১০ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩) ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া থেকে লাশটি উদ্ধার হয়। নিহত হৃদয় হোসেন (২৪) উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর (ফুটবল মাঠ) এলাকার মজনু আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশীর রূপপুর তিন বটতলা এলাকা থেকে প্রকাশ্যে মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ওই যুবকের মোবাইল থেকে কল দিয়ে তার স্বজনের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

হৃদয়ের ভাই জীবন হোসেন জানান, সকালে দোকানে আসার পরপরই একটি সাদা মাইক্রোবাস থামে। সেখানে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন হৃদয়কে মাইক্রোবাসে তুলে নিয়ে পাবনার দিকে চলে যায়। ঘটনার পরপরই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়।

অপহৃত হৃদয়ের বাবা মজনু বলেন, অপহরণের পর শুক্রবার বিকেলে একবার আমার ছেলের মোবাইল থেকে আমাকে কল করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের দিনই থানায় অভিযোগ করেছিলাম। আজ ৩দিন পর তার লাশ পেলাম।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, অভিযোগের পর থেকেই উদ্ধারের জন্য আমদের প্রচেষ্টা অব্যাহত ছিল। আজ সোমবার রাতে মুক্তিপণের দাবীকৃত টাকা নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী দাশুড়িয়া-লালন শাহ সেতুর মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদ সংলগ্ন চাঁদ আলী নামের একব্যক্তির বাড়ি থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। চক্রটি ওই বাড়িটি ভাড়া নিয়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মুক্তিপণ দাবি করা অপহৃত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণকারীরা হয়তো অপহরণের পরেই হৃদয়কে মেরে ফেলেছে। লাশ দিয়ে গন্ধ ছড়িয়েছে। একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host