1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

৬ ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল শুরু! 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ সময় দর্শন
৬ ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল শুরু! 
ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা

ঢাকা – ঈশ্বরদী রুটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘন্টা পর রাত দশটায় রেল যোগাযোগ আবার শুরু হয়।

বৃহস্পতিবার(২ ডিসেম্বর)  বিকাল পোনে চারটার সময় একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী অভিমুখে যাবার সময় বড়ালব্রিজ স্টশনে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিকাল ছয়টায় পাকশি থেকে রিলিফ ট্রেন  ( ক্রেনযুক্ত) এসে উদ্ধার তৎপরতা  শুরু করে।  রেলের  পাকশি বিভাগের সহকারী প্রকৌশলী শিপন আলী উদ্ধার কাজ তদারকি করেন। ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান রাতে উদ্ধার কাজ পরিদর্শন করেন।
বড়ালব্রিজ স্টেশন মাষ্টার শফিউল আলম জানান, স্টেশনের উভয় দিকে অন্তত দশটি ট্রেন আশপাশের স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ১০ টায় যাতায়াত করে। এ কারণে রাতের ট্রেনগুলো কয়েক ঘন্টা বিলম্বে যাতায়াত করে। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host