1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যূত, ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪০২ সময় দর্শন
ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যূত, ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল বন্ধ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
ঢাকা – ঈশ্বরদী রেলপথের বড়ালব্রীজ স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনায় উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে ট্রেনটি ঈশ্বরদী অভিমুখে যাবার সময় বড়ালব্রীজ স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় কেউ আহত না হলেও ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি তারাতারি উদ্ধার করা জন্য কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান মালবাহী ট্রেনটি বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পিচনের বেশ কয়েকটি বগী বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগী হেল যায় এবং বিচ্ছিন্ন বগীর একটি চাকা রেল থেকে নিচে পড়ে যায়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্তএ পথে কোনো ট্টেন চলাচল করতে পারছেনা।এদিকে চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

ঘটনার স্থাল পরিদর্শন কালে রেল ওয়ের পাকশী অঞ্চলের সহকারি নির্বাহী প্রকৌশলী শিপন আলী জানান, অতিদ্রুত দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host