1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

সহকারী প্রকৌশলীকে মেঝেতে ফেলে বুকে চেপে বসলেন প্রকৌশলী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৩১ সময় দর্শন
সহকারী প্রকৌশলীকে মেঝেতে ফেলে বুকে চেপে বসলেন প্রকৌশলী

রাজবাড়ী প্রতিনিধি  ||

কথা না শোনায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে উপসহকারী প্রকৌশলী মো. রনিকে শারিরীক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। সে সময় নির্বাহী প্রকৌশলী মো. রনির গলা ধাক্কা দিয়ে চেয়ারসহ ফ্লোরে ফেলে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় বুধবার (২৪ নেভেম্বর) বিকেলে মো. রনি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বিকেলে মো. রনি নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে প্রবেশ করে চেয়ারে বসে। এ সময় দুইজন তর্ক করে। একপর্যায়ে আব্দুল আহাদ চেয়ার থেকে উঠে গিয়ে রিনকে গলা ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসে ও গালাগাল করতে থাকে। পরে পাশে থাকে একজন নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আহাদ আলী বলেন, ‘রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনতো না। আর এ ঘটনা আমি রাগের মাথায় করে ফেলেছি। আমার ঠিক হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host