1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রধানমন্ত্রী চাইলে আগুনেও ঝাঁপ দেব : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৮১ সময় দর্শন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড.মো. মুরাদ হাসান। পুরোনো ছবি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড.মো. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, নির্বাচন হচ্ছে। নির্বাচন নিয়ে আমাদের দায়িত্ব কী? আমরা কী করছি? আমাদের আরও সহনশীল হওয়া উচিত।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এটা নয়,এটা বঙ্গবন্ধুর দর্শন এগুলো নয়। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দেশের শান্তি বজায় রাখতে আমাদের যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

ডা. মুরাদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলি এবং আজীবন চলব। প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো। তিনি যদি বলেন,আগুনে ঝাপ দে,মুরাদ। আমি তাই করব।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশে মিডিয়া কর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছে বিশ্বে তা বিরল। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি,রক্তারক্তি চলছে,তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে আমরা ব্যর্থ হচ্ছি কিনা। সমস্যা আসলে মানসিকতায়;আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে দেশকে ভালোবাসতে হবে।’

প্রতিমন্ত্রী ডা. মুরাদ আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি,সফল মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভালো হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় না,সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ,স্মার্ট,সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার সুযোগ আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবেন তাই হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host