1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় জাতীয় জেলহত্যা দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দর্শন
ভাঙ্গুড়ায় জাতীয় জেলহত্যা দিবস পালন

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামলীগের ৪১তম জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার(৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পৌর আওয়ামীলীগের শরৎনগর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক রানা।
অন্যদের মধ্যে ৩ নভেম্বর শাহাদৎবরণ কারী জাতীয় ৪ নেতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবু সাইদ বাদশা, সালেহ আহম্মেদ সঞ্জু ,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন খাঁন, ৫নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ তসলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, পৌরছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন খাঁন প্রমূখ বক্তব্য দেন। এসময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মজনু, পৌর যুবলীগ সভাপতি সুমন আলীসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীনেতা কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় ৪ নেতাসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মাফিজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. বশির আহম্মেদ।

অপর দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাদমাগরিব দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা আওয়ামীলীগের সিঃসহসভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, সাংগঠনিক আজাদ খান, প্রমূখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host