1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীকের ৬ প্রার্থী জয়ের পথে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৯২ সময় দর্শন
সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীকের ৬ প্রার্থী জয়ের পথে

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের ১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৬ প্রার্থী বিনা ভোটে জয়ের পথে রয়েছেন।

২৬ (অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ছিল প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিজয়ের পথে রয়েছেন এসব প্রার্থীরা। এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়নের মোহাম্মদ আলী জিন্নাহ ও সয়দাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নবিদুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ধানগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর ওবায়দুল মাসুম ও ব্রহ্মগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার লিটন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুরু থেকেই নবীদুল একক প্রার্থী ছিলেন, কিন্তু অন্যদের প্রতিদ্বন্দ্বী থাকলেও মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা প্রত্যাহার করে নেন।

যে কারণে এসব ইউনিয়নের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছেন। সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, বুধবার প্রতীক বরাদ্দের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।আগামী ১১ নভেম্বর ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host